মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোক্তার হোসেন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।   গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কাজ শেষে মোক্তার হোসেন বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোক্তার হোসেনের ছোট ভাই এরশাদ অভিযোগ করে জানান,  বিএনপি-জামায়াতের সমর্থকরা তার ভাইয়ের ওপড় হামলা চালিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ও এলাকায় অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে এ হামলা করা হয়। পরে তিনি বাদী হয়ে বিএনপি-জামায়াতের সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গতকাল মঙ্গলবার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সিএনজি গ্যারেজ থেকে বাড়ি ফিরছিলেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোক্তার হোসেন। পথে নগরডালা গ্রামের ছেফাত হাজী কৌশলে তাঁকে ডেকে নেওয়ার পর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১২-১৫ জনের একটি সন্ত্রাসী দল তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুশিল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বিএনপি নেতা ছেফাত হাজীসহ সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...