বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
নতুন করে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে যুবলীগের উদ্যোগে শাহজাদপুরে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে সর্বসাধারনের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করেন উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার ও যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক। এ সময় অন্যান্যের মধ্যে পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল রানা, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ। এ বিষয়ে উপজেলা যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার ও যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক বলেন, 'শাহজাদপুরের গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি মহোদয়ের দিকনির্দেশনায় করোনার ক্রান্তিকালের শুরু থেকেই জনকল্যাণে এলাকাবাসীর মধ্যে লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাবারসহ নানা স্বাস্থ্য উপকরন বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচী পালন করে আসছে শাহজাদপুর উপজেলা যুবলীগ। এরই ধারাবাহিকতায় ৩০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচীর প্রথম দিনে সর্বসাধারণের মধ্যে এদিন ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া করোনার সংক্রমন হ্রাসে ভবিষ্যতেও সাধারন জনমানুষের পাশে এভাবেই থাকবে যুবলীগ।' উল্লেখ্য, উক্ত মাস্ক বিতরণকালে শাহজাদপুর উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

সম্পাদকীয়

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...