বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ মাদক ব্যবসার দ্বন্দ্বের জের ধরে বাবু শেখ (২২) নামের এক যুবকের ডান হাতের কব্জি ও রগ টেকে দিয়েছে ওই একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ১২ অক্টোবর শুক্রবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দরগাপাড়া গ্রামে। সে ওই গ্রামের দোকানদার লাভলু শেখের ছেলে। বাবু শেখের পরিবারের অভিযোগ, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে দূর্বৃত্তরা বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর গলার মধ্যে গামছা ঢুকিয়ে ও গাছের সাথে বেধে বেধরক মারপিট করে পা ভেঙ্গে দেয়। এরপর মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের কব্জির চার দিক কেটে রগ টেনে ছিড়ে ফেলে। তারপর দূর্বৃত্তরা তাকে একটি বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা ও লাশ গুম করার চেষ্টা করে। ভাগ্যক্রমে বাবু তাদের হাত থেকে ছুটে পালিয়ে এসে প্রাণে বেচে গেলেও এখন সে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার পরদিন ১৩ অক্টোবর বাবু শেখের ছোটবোন নূপুর বেগম (৩২) শাহজাদপুর থানায় মামলা করতে যায়। শাহজাদপুর থানা পুলিশ মামলা না নিয়ে একটি লিখিত অভিযোগ পত্র গ্রহণ করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তারা তাকে আশ্বাস দিয়ে থানা থেকে বিদায় করে দেয়। এরপর মামলার অগ্রগতি ও আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে তিনি বাব বার থানায় যান। কিন্তু এ ঘটনার ৮ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত সেটি মামলা আকারে রেকর্ড করা হয়নি বলে তিনি জানান। বাবু শেখের বাবা লাভলু শেখ, বোন নূপুর বেগম, চাচি মঞ্জিলা খাতুন, ফুপু রোকেয়া খাতুন, এলাকাবাসি সেরাজুল ইসলাম, লাইলি বেগম, জোসনা বেগম ও টিটু জানান হতদরিদ্র বাবু শেখ দীর্ঘদিন ধরে দরগাপাড়া মাজার এলাকায় ফুটপাতে বাতাসা বিক্রির দোকানদারী করে আসছিল। এতে তার স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে মোটামুটি ভালই চলছিল। এরমধ্যে একই এলাকার মাদক ব্যবসায়ী নাসিম, শুভ্র, ছোট, শাহাদত, আলতু ও জেবার সাথে তার সখ্যতা গড়ে ওঠে। এর এক পর্যায়ে তাকে প্রথমে বিনা পয়সায় মাদক ইয়াবা সেবেনে আসক্ত করে ফেলে। এক পর্যায়ে মাদকের টাকা যোগাতে সে চুরি সহ নানা অপরাধের সাথে জড়িয়ে পরে। এরপর এদও কথায় সে মাদক বিক্রির সাথে জড়িয়ে পরে। বারবার তাকে চিকিৎসা কওে ভাল করা হয়। কিছুদিন যাওয়ার পর তারা আবারও তাকে নিয়ে মাদক বিক্রির কাজে লাগায়। গত ৫ মাস আগে সে ভাল হয়ে ঢাকায় গিয়ে রিক্সা চালায়। গত বৃহস্পতিবার সে বাড়ি আসে। মাদকের পাওনা টাকার দাবীতে তারা মধ্যযুগীয় কায়দায় হাতের কব্জি ও রগ কেটে বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে। এ ছাড়া তারা নির্মম ভাবে গাছে ঝুলিয়ে ও বেধরক পিটিয়ে একটি পা ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও থানা মামলা নেয়নি। একটি অভিযোগ পত্র নিলেও তার কোন ব্যবস্থা করছেনা। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, তারা একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের কোন বক্তব্যও পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অপরাধ

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবালের...

ইসি সম্পর্কে ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অসত্য, বানোয়াট : কাদের

রাজনীতি

ইসি সম্পর্কে ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অসত্য, বানোয়াট : কাদের

নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে- আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি

রাজনীতি

উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে- আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ-২ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...