মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর সংবাদদাতা: নিখোঁজ হবার ২০ ঘন্টা পর শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জগতলা গ্রামের মেধাবী কলেজ ছাত্র পলাশ হাসান ওরফে পাষাণের লাশ আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় দমকল বাহিনী ও রাজশাহীর ডুবুরীর দল যৌথভাবে অভিযান চালিয়ে যমুন নদী থেকে উদ্ধার করেছে । নিহত পাষাণ জগতলা গ্রামের একাব্বর আলীর ছেলে। অভিযান চলাকালে যমুনা নদীর পাড়ে শত শত উৎসূক জনতা ভীড় জমায়। জানা গেছে, জামিরতা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র পাষাণ গতকাল বুধবার দুপুরে ফি দিনের মতো যমুনা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয়। পরে আজ সকালে স্থানীয় দমকল বাহিনীর ভারপ্রাপ্ত অফিসার আফছার আলী ও রাজশাহী থেকে আসা ডুবুরী দলের এসও ওমর ফারুকের নেতৃত্বে যৌথভাবে যমুনা নদীতে পাষাণ প্রতিদিন যে জায়গায় গোসল করতো ওই স্থানে অভিযান চালায়। একপর্যায়ে যমুনা নদীর প্রায় ৬৫ ফুট গভীরে কাদার সাথে আটকে থাকাবস্থায় পাষাণের লাশ তারা উদ্ধার করে। এ ব্যাপারে স্থানীয় দমকল বাহিনীর ভারপ্রাপ্ত স্টেশান অফিসার আফছার আলী জানান, ‘রাজশাহীর একটি টিমের সাথে যৌথভাবে অভিযান চালিয়ে যমুনা নদীর ৬৫ ফুট গভীর থেকে পাষাণের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পেটে কোন পানির আলামত পাওয়া যায়নি।’ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

বাংলাদেশ

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অবশেষে কোভিড-১৯ ন...

শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ

বাংলাদেশ

শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ

মাদারীপুরের শিবচর উপজেলা এখন করোনা মুক্ত। গত ২৪ ঘন্টায় সবশেষ একজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় আক্রান্ত ২২ জনের সবাই এখন স...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ধর্ষণ ঠেকাতে ইলেক্ট্রিক ব্রা