মোঃ মুমীদুজ্জামান জাহান: শাহজাদপুরের হাট বাজারে মুলার দাম কমে যাওয়ায় চাষিরা চরম বিপাকে পড়েছে। গতকাল রবিবার তালগাছি হাট ঘুরে দেখা যায়, প্রায় শতাধিক মুলা চাষি তাদের উৎপাদিত শত শত মন মুলা নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছে। ক্রেতার অভাবে মুলা বিক্রি করতে না পেরে তারা হতাশ হয়ে পড়েছে। চাষিরা জানায়, এবছর শাহজাদপুর উপজেলার সবখানে মুলার বাম্পার ফলন হয়েছে। প্রথমদিকে এর দাম ভাল পাওয়া গেলেও বাজারে মুলার ব্যাপক আমদানি হওয়ায় বাজার প্রায় ক্রেতা শুন্য হয়ে পড়েছে। বেচাবিক্রি না থাকায় মুলা চাষিরা দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই অবিক্রিত মুলা গরু ছাগলকে খাওয়াচ্ছে। জানা গেছে, শাহজাদপুর উপজেলার তালগাছি, পুরানটেপরি, বারোইটেপরি, চরনরিনা,গাড়াদহ, চরনবীপুর, নবীপুর, মশিপুর, কায়েমপুর, মাকড়কোলা, পাড়কোলা, যুগ্নীদহ, চিথুলিয়া, হরিরামপুর, ব্রজবালাসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে মুলা চাষ হয়ে থাকে। কৃষকরা এবছরেও তাদের জমিতে ব্যাপক হারে মুলা চাষ করে। এতে বাজারে মুলার আমদানি বেশী হওয়ায় ক্রেতার অভাবে কৃষকরা মুলা বিক্রি করতে পারছেনা। ফলে মুলা চাষিরা আর্থিক ভাবে লোকশানের মুখে পড়েছে। মুলা চাষি চিথুলিয়ার আসান সরকার, পুরানটেপরির দুলাল সরকার, মজিদ খা, ভাষা মিয়া, হেলাল উদ্দিন চরনবীপুরের নুর ইসলাম জানান, তারা সবাই ২৫ শতক থেকে আড়াই ডেসিমাল জমিতে মুলা চাষ করেছেন। এতে খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এপর্যন্ত তারা ১০ হাজার টাকারও মুলা বিক্রি করতে পারেননি। ফলে তাদের উৎপাদিত মুলা জমিতে নষ্ট হয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে চাষিরা এখন মুলা গো খাদ্য হিসেবে ব্যবহার করছে। গত কয়েকদিন ধরে তালগাছিসহ এ অঞ্চলের হাট বাজারে প্রতি কেজি মুলা ৪ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দুসপ্তাহ আগেও যার দাম ছিল কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাদের জানান, বাজারে শীতকালিন অন্যান্য সবজি উঠতে থাকায় ক্রেতাদের মাঝে মুলার চাহিদা কমে গেছে। ফলে কৃষকরা চাহিদা অনুযায়ী দাম পাচ্ছে না। তাই কৃষকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। আশা করছি অন্যান্য সবজি বিক্রি করে তাদের এ ক্ষতি পুষিয়ে নিতে পারে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
অর্থ-বাণিজ্য
প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর
সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...
