বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহামারী করোনার মধ্যেও থেমে নেই সুদের ব্যবসা। কর্মহীন ঋণগ্রহীতারা সুদের লভ্যাংশ দিতে না পারায় প্রতিনিয়ত সুদারুর কাছে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। প্রতিকার চেয়ে ঋণগ্রহীরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেও ফল পাচ্ছে না। অভিযোগে জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউপির গুধিবাড়ী গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে জয়নাল উদ্দিন। দীর্ঘদিন সুদের ব্যবসা করায় এলাকায় সুদারু জয়নাল নামে পরিচিত। এলাকার মানুষের কাছে উচ্চহারে সুদে টাকা লাগায়। বিপদগ্রস্ত মানুষ উপায় নাপেয়ে উচ্চহারে সুদ নেয়। কিন্তু সুদের টাকা দিতে একটু দেরি হলেই নেমে আসে ঋণ গ্রহীতার উপর নির্যাতন। এমনকি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়েও হয়রানি করে। করোনার কারণে প্রায় তিনমাস যাবত মানুষের কর্ম না থাকলেও সুদারু জয়নালকে সুদ দিতেই হচ্ছে। না দিলে অত্যাচার নির্যাতন-অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়। বিএনপির সমর্থক হলেও বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে এলাকায় সুদসহ চোরাকারবারি করে যাচ্ছে। এ অবস্থায় সুদারু জয়নালের হাত থেকে বাচতে স্থানীয়রা থানায় লিখিত অভিযোগ দিয়েই কোন সুফল পাচ্ছে না। স্থানীয় ভাটপাড়া গ্রামের বাসিন্দা সুমন সাহা জানান, বাবার অসুখের সময় ২ লাখ টাকা জয়নাল সুদারুর কাছে নিয়েছিলাম। প্রতি সপ্তাহে ২০ হাজার করে টাকা লাভ দিতে হয়। দিয়েওছি। কিন্তু করোনার কারণে দিতে না পারায় বাড়ি এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলার হুমকি দিচ্ছে। সুদের ব্যবসা করে অনেক টাকার মালিক হওয়ায় আইনে যেন তার পক্ষে। কেউ তার বিরুদ্ধ মুখ খুলতে সাহস পায় না। গুধিবাড়ী গ্রামের এহিয়া খান জানান, জয়নাল সুদারু প্রায় এক কোটি টাকা সুদের উপর লাগিয়েছে। প্রত্যেক ঋণগ্রহীতার কাছ থেকে স্বাক্ষরিত সাদা চেক ও স্বাক্ষরিত সাদ স্ট্যাম্প নেয়। একবার সুদের টাকা দিতে দেরি হলে হয় বাড়ীতে গিয়ে ছেলে-মেয়ে স্ত্রীদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নয়তো সাদা স্ট্যাম্প ও চেক দিয়ে মামলার ভয় দেখায়। এলাকার শত শত মানুষ তার কাছে জিম্মি হয়ে পড়েছে। কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সুদারু জয়নালের নির্যাতন অত্যাচার সইতে না পেরে থানায় লিখিত অভিযোগ দিয়েছে শতাধিক গ্রামবাসী। আমি নিজেও ওই অভিযোগে সুপারিশ স্বাক্ষর করেছি। দ্রুত অবৈধ সুদের ব্যবস্থা বন্ধের জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। এ বিষয়ে জয়নালের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তথ্যসূত্রঃ অধিকার নিউজ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...