শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর এলাকার শান্তিপুর গ্রামের দুই যুবক দালালের খপ্পরে পড়ে একমাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই যুবক হলো হেলাল আকন্দের পুত্র ইসরাফিল আকন্দ (১৮) এবং রেজাউল করিমের পুত্র রমজান আলী বাবু (১৯)। পরিবারের ধারণা তারা বিদেশ পাড়ি জমাতে গিয়ে ট্রলারে আটকা পড়েছে।
উভয় পরিবার সুত্রে জানা গেছে দুই বন্ধু ইসরাফিল ও বাবুকে একমাস আগে শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের মানব পাচারকারী দালাল ইদ্রিস আলী পহেলা বৈশাখে পান্তাভাত খাওয়ার নাম করে ফুসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনদিন পর ইসরাফিল ফোনে তার বাবাকে জানায় তাকে চট্টগ্রামে একটি ট্রলারের ভিতর আটকে রাখা হয়েছে। একথা বলার পর তার ফোন কেটে যায়। অপরদিকে বাবু তার বাবাকে একই দিন মোবাইল ফোনে জানায় তাকে সমুদ্রপথে ট্রলারে করে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বা তুমি দুদিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আড়াই লাখ টাকা পাঠাও নইলে আমাদের মেরে ফেলবে, এ কথা বলার পর তার ফোনও কেটে যায়। বাবুর পিতা রেজাউল করিম জানান দালাল ইদ্রিস এর এক নিকট আত্মীয় মনসুর আলী মালয়েশিয়া থেকে তাকে ফোনে জানায় তার ছেলে মালয়েশিয়া আসার পথে থাইল্যান্ডে ট্রলারে আটকা পড়ে আছে। তিনি আরো জানান, মনসুর আলীও মানব পাচারকারী দলের সদস্য। এদিকে গতকাল বুধবার মানব পাচারকারি দালাল ইদ্রিস আলীর শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এদিকে ইদ্রিসের গ্রামের লোকজন জানায় দীর্ঘদিন ধরে ইদ্রিস বিদেশে লোক পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকেই মোটা অংকের টাকা নিয়ে আত্মগোপন করে রয়েছে। নিখোঁজ দুই যুবকের পিতা গত মঙ্গলবার এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
