বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মামুন রানা, শাহজাদপুর থেকে : ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদশ গড়বো' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের সর্বত্র প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই তুলে দেয়া হয়েছে নতুন বই। দেশের সর্বত্রই চলছে ‘বই বিতরণ উৎসব’। সিরাজগঞ্জের শাহজাদপুরেও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব পরিলক্ষিত হয়েছে। আজ ১লা জানুয়ারি বুধবার সকালে শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার হযরত মখদুম শাহদৌলা দারুল খুলদ ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই । ওই মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাকিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আমিরুল ইসলাম শাহু । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণে অংশ নেন, শাহজাদপুর পৌরসভার কাউন্সিলার ও ওই মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য মো:লিয়াকত হোসেন। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণকালে উক্ত মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।এদিকে, ইংরেজি নববর্ষের প্রথম দিনেই নতুন বই হাতে পাওয়ায় মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

সম্পাদকীয়

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...