বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কুন্ঠিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোর রাতে উপজেলার দরগারচর, সাতবাড়িয়া ও দ্বারিয়াপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার দরগারচর গ্রামের মাদক সম্রাজ্ঞী কুন্ঠি বেগম ওরফে মিতু (৩৭), কুঠি সাতবাড়িয়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ বাহাদুর (৪৫) ও পৌর এলাকার দ্বারিয়াপুরের আনিছুল রহমান চিনির ছেলে মিন্টু (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সর্কেল) ফাহমিদা হক শেলীর নেতৃত্বে ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) কে.এম রাকিবুল হুদা, এসআই গোলজারসহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কুন্ঠি ওরফে মিতুর দরগারচর বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০ হাজার ১’শ ৫০ টাকাসহ কুন্ঠি ওরফে মিতুকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়,তার বিরুদ্ধে থানায় আরও ৫ টি মামলা রয়েছে। অপরদিকে, ওয়ারেন্টভুক্ত ২ মাদক ব্যবসায়ী বাহাদুরকে কুঠি সাতবাড়িয়ার নিজ বাড়ি থেকে এবং মিন্টুকে পৌর এলাকার দ্বারিয়াপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। ওই ৩ মাদক ব্যবসায়ীকে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...