বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আজ সোমবার শাহজাদপুর যুব কল্যাণ সংঘের উদ্যোগে শাহজাদপুরে মাদক বিরোধী শোভাযাত্রা ও গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । এদিন সকালে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজার এলাকা থেকে মাদক বিরোধী শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত গণসচেতনতামূলক সভায় মাদকের সুদূর প্রসারী ভয়াবহতা ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার আহবান জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর যুব কল্যাণ সংঘের সভাপতি ও উপজেলা কৃষক লীগ নেতা শরিফুল ইসলাম মনি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন, শাহজাদপুর যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য ও শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, সাংগাঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন , যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসলাম আলী (সিনিয়র) প্রমূখ। বক্তব্যে বক্তারা বলেন, 'মাদক কেবলমাত্র মাদক সেবীদেরই ক্ষতি করছে না, মাদক সেবীর পরিবার, সমাজ ও দেশের বহাবহ ক্ষতি বয়ে আনছে। মাদক সেবীদের সাথে খারাপ আচরণ না করে তাদের পূনর্বাসন করতে হবে এবং দেশ, সমাজ ও যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও বেগবান ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা আরও বৃদ্ধিতে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।'

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...