বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ শনিবার শাহজাদপুরে ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, সংক্ষিপ্ত পথসভাসহ জনসচেতনতামূলক নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে শাহজাদপুর পৌরসদরের প্রগতি সংঘ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে শেষ হয়। পরে সেখানে আধাঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক মো: মেহেদুল ইসলাম সর্দার, প্রগতি সংঘের সভাপতি ও বিশিষ্ট তাঁতবস্ত্র রফতানীকারক এনামুল হাসান মোজমাল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আলমাস, যুবলীগ নেতা রাজীব শেখ, ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহীন প্রমূখ। বক্তারা বলেন,‘মাদকাশক্তি একটি মানষিক রোগ। এ রোগে আক্রান্তদের অবহেলায় নয়, ভালোবাসার মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করে শারীরীক, মানষিক, চারিত্রিক, নৈতিক, সামাজিক ও আধ্যাতিক উন্নতির মাধ্যমে সুস্থ্য স্বাভাবিক জিবনে ফিরিয়ে আনা সম্ভব। আর পাবনা ও সিরাজগঞ্জ জেলা একমাত্র সরকারিভাবে অনুমোদনকৃত প্রতিষ্ঠান শাহজাদপুরের বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডিটক্সিফিকেশন, কগনেটিভ বিহেভিয়ার থেরাপি, শিক্ষামূলক ক্লাস ও সেশন, ওয়ার্ক কন্ডিশনিং, মটিভেশন, ব্যাক্তিগত কাউন্সেলিং, রিল্যাক্স প্রিভেনশন প্লানিং , গ্রুপ থেরাপি, শিথিলায়ন ও মেডিটেশন, দ্বাদশ ধাপ দিয়ে কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং ও ক্লাস, বিনোদন ও খেলাধুলা, নামাজ ও ধর্মীয় বই পড়ার অনুশীলন এবং ফলোআপ ও আফটার কেয়ার এসব চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মাদকে আসক্তদের সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছে। বক্তারা ওই কাজে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারদের নিয়মিত তদারিক ও দিকনির্দেশনার জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’ ওই কর্মসূচীতে এলাকার শতাধিক যুবকেরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...