মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর সাবেক সোনালী ব্যাংক কার্যালয়ে বয়ষ্ক ভাতা ও বিধবা ভাতা নিতে আসা বয়ষ্ক লোকদের চরম দুর্ভোগ চরমে পৌঁছেছে। মাত্র একজন অফিসার দিয়ে প্রায় সাড়ে ৭ হাজার দুস্থ্য মানুষের মাঝে ভাতা বিতরণ করা হচ্ছে। ফলে অবর্ণনীয় দুর্ভোগ দুর্গতি পোহাতে হচ্ছে ভাতা নিতে আসা শত শত বয়ষ্ক দুস্থ্যদের। জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর এলাকার মনিরামপুর বাজার সাবেক সোনালী ব্যাংকের পরিত্যাক্ত ভবনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বয়স্ক ভাতা ও বিধবা ভাতা নেওয়া লোকদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে। এসব মানুষেরা বেশিরভাগই প্রবীণ, বয়োবৃদ্ধ হওয়ায় তারা অনেকেই শারীরীক সমস্যার মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে বিপাকে পড়ছে। একজন কর্মকর্তা দিয়ে বিপুল পরিমান বৃদ্ধদের ভাতা প্রদান করায় বৃদ্ধদের র্দীঘসময় সারিবদ্ধ হয়ে বসে থাকতে হচ্ছে। সহায় সম্বলহীন ওইসব দুস্থরা এ দুর্ভোগের কথা কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বয়স্ক ভাতা নিতে আসা কৈজুরীর আফজাল (৭০), গাড়াদহর ফুলবানু (৭২)সহ বেশ কয়েকজন দুস্থরা জানান, সকালে এসেছি, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও এখনও টাকা পাইনি। মাত্র একজন অফিসার দিয়ে আমাদের বয়ষ্ক ভাতা ও বিধবা ভাতা বিতরণ করায় বাধ্য হয়ে দীর্ঘসময় অসুস্থ্য শরীর নিয়ে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা সকালে এসে সিরিয়াল দিয়ে বসে রয়েছি। কখন ডাক পড়বে তা কেউ জানি না। আমরা এই টাকা দিয়ে আমরা শেষ বয়সে অনেকটা আরাম আয়েশে থাকলেও কিন্তু টাকা নিতে এসে যে কষ্ট ভোগ করি তা সেই আয়েশকে ম্লান করে দেয়। আমরা অতি সহজে ভাতা প্রাপ্তির দাবি জানাই।’ এ বিষয়ে ব্যাংকের দ্বায়িত্বরত অফিসার গোলাম মোস্তফা জানান, প্রায় সাড়ে সাত হাজার লোকের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার টাকা বিতরণ করা হয়। আমরা প্রতিদিন এ অর্থ বিতরণ করি। তবে আরও কিছু লোকবল নিয়োগ করলে ভাল হয়। এদিকে, শাহজাদপুর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, ‘আমাদের একটি মাত্রই নিজস্ব জায়গা রয়েছে। বর্তমান আমাদের ব্যাংকে কাজের প্রচন্ড চাপ থাকার কারণে ব্যাংকের নিজস্ব সম্পত্তিতে এ ভাতা বিতরণ করছি। কে কখন আসে বলতে পারবো না। এখন একজন আগে আসলে আমরা কী করবো। আমাদের নিয়ম অনুসারেই আমরা কাজ করবো। তবে পরিত্যক্ত ভবন নির্মাণের বিষয়ে আমরা ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি। খুব শীর্ঘই সেখানে ভবন নির্মাণ হবে বলে আমরা আশাবাদী।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...