বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারের কনিকা ডিজিটাল কালারল্যাবের ল্যাব অপারেটর আশরাফ আলীর(৩৫) মাথা ফাটালেন পৌর ট্রাফিক মিজানুর রহমান মিজান(৪০)। এ বিষয়ে আহত আশরাফ আলী জানান,তিনি ল্যাবে বসে কাজ করছিলেন। এ সময় একটি ট্রাক ওই ট্রাফিরের নির্দেশে ডাইভাট রোডে প্রবেশের সময় দোকানের সামনের বেশ কিছু অংশের ক্ষতি সাধন করে। এর প্রতিবাদ করায় শাহজাদপুর পৌরসভার নিয়োগকৃত ট্রাফিক মিজানুর রহমান মিজান ক্ষুব্ধ হয়ে তাকে হাতের পাইপ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। তিনি অভিযোগ করে আরো বলেন, মনিরাপুর ও দ্বারিয়াপুর বাজারে কোন প্রকার ভারী যাবহণ (ট্রাক-বাস) প্রবেশ নিষিদ্ধ হলেও এ সব ট্রাফিক উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে প্রবেশ করতে দেয়। পরে যানজট সৃষ্টি হলে তার ল্যাবের সামনের সড়ক দিয়ে আটকা পড়া ভারী যানবহণ ডাইভাট করে দেয়। এতে প্রায়ই সেখানে দূর্ঘটনা ঘটে। এ দিনও দূর্ঘটনা ঘটলে এর প্রতিবাদ করায় ওই ট্রাফিক তাকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। এ বিষয়ে মণিরামপুর বাজার বণিক সমিতির সভাপতি মাসুদ খান জানান,দিনের বেলায় পৌরসভার বাজারের ব্যস্ততম রাস্তা গুলো দিয়ে কোন প্রকার ভারী যানবাহণ শহরে প্রবেশ করা নিষেধ। এ বিষয়ে পৌরসভা থেকে মাইকও করা হয়েছে। তারপরেও ট্রাফিকদের দূর্ণীতির কারণে তা মানা হচ্ছে না। এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক বলেন, মারপিটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ খবর জানার পরে আমি দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে আহত আশরাফ আলীর চিকিৎসার ব্যবস্থা করি। এ ছাড়া তাৎক্ষণিক ভাবে ওই ট্রাফিককে সাময়ীক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরো বলেন, পরিবহন মালিকদের অসহযোগিতার কারণে পৌর এলাকায় ভারী যানবাহণ চলাচল বন্ধ করা সম্ভব হচ্ছেনা। অচিরেই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...