বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর থানার এসআই সামিউল ইসলামকে গরু ব্যবসায়ীর ৯৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের তথ্যটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। উল্লেখ্য- গরু ব্যবসায়ী মোঃ আজাদ আলী শেখ গত ১৪ জানুয়ারি পার্শ্ববর্তী উপজেলা বেড়া চতুর হাটে ৫টি গরু ৩ লক্ষ ৩৮ হাজার টাকা বিক্রি করে বাকী একটি গরু ফেরত নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পূর্ব পাশে শাহজাদপুর থানার এসআই সামিউল ইসলাম পথরোধ করে বিভিন্ন রকম উদ্ভট প্রশ্ন করে। সবকিছুর সঠিক জবাব এবং কাগজপত্র পাওয়ার পরেও জোড়পূর্বক থানায় নিয় এসে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখিয়ে কাছে থাকা ৩ লক্ষ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। টাকা নিয়ে নেওয়ার পর ব্যবসায়ী আজাদ, তার সহযোগী এবং গাড়ির ড্রাইভারকে থানার লকআপে ঢুকিয়ে দেয়। তারপর রাত তিনটার সময় লকআপ থেকে বের করে দেয়। তখন আজাদ আলী ছিনিয়ে নেওয়া টাকা ফেরত চাইলে এসআই সামিউল ইসলাম ৯৩ হাজার টাকা রেখে ২ লক্ষ ৪৫ হাজার টাকা ফেরত দেয়। আজাদ আলী বাকী ৯৩ হাজার টাকা চাইলে এসআই সামিউল হোসেন ডাকাতি মামলাসহ বিভিন্ন প্রকার মামলার ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের বানানো কাগজপত্রে টিপসই নেয়। এ অবস্থায় অসহায় গরু ব্যবসায়ী আজাদ আলী বাকী টাকা পাওয়ার জন্য বাদী হয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) বরাবর ১৭ জানুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...