রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, স্টাফ রিপোর্টার, বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের করতোয়া নদী তীরবর্তী বাদলবাড়ি হিন্দুপাড়া মহল্লাস্থ ঐহিত্যবাহী পঞ্চবটি ঘাট ব্যক্তিগত উদ্যোগে জনকল্যাণে লক্ষাধিক টাকা ব্যয়ে সম্প্রতি সংস্কার করে মহানুভবতার পরিচয় দিলেন একই ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া মহল্লার মৃত ফজর প্রামানিকের ছেলে, বালু ব্যবসায়ী আব্দুল লতিফ প্রামানিক। প্রতিদিন করতোয়া নদীর ওই ঘাটে আশপাশের বেশ কয়েকটি মহল্লার হাজার হাজার শিশু, কিশোর, নারী, পুরুষ, বৃদ্ধ, মহিলারা নিয়মিত গোসল করে থাকেন। অতীতে বাদলবাড়ি হিন্দুপাড়া মহল্লাস্থ তিন রাস্তার মোড় থেকে পশ্চিমে চলাচলের অনুপযোগী রাস্তা দিয়ে এলাকাবাসীকে ওই ঘাটে যেতে হতো। ঘাটটি সংস্কারে এলাকাবাসী বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছু হয়নি। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ও দুর্দশা লাঘবে একাই এগিয়ে আসেন লতিফ প্রামাণিক নামের স্থানীয় এক বালু ব্যবসায়ী। তিনি প্রায় ব্যক্তিগত ১ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে বালু ফেলে ঘাটটি সংস্কার করায় অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো। রতনকান্দি হিন্দু পাড়া মহল্লার দুলাল, রাজকুমার, রতন, ভজন ও পার্শ্ববর্তী মহল্লার আব্দুল আলীম, হিরাসহ অসংখ্য এলাকাবাসী মহত এ উদ্যোগের জন্য লতিফ প্রামানিকের নিকট গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শুষ্ক মৌসুমে ঐতিহ্যবাহী পঞ্চবটি ঘাটটি পাকাভাবে বেঁধে দেয়ার দাবী জানালে ঘাটের সংস্কারক আব্দুল লতিফ ব্যক্তিগতভাবে ওই দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...