বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গম এলাকা চরআন্দার মানিক গ্রামের মোঃ আল আমিন নামের এক সরকারি চাকরিজীবীকে গ্রাম্য সালিশে ৩ দফায় ফাঁসিয়ে ৮ লাখ টাকা জরিমানা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকারে ভুক্তভোগী মোঃ আল আমিন গত ৮ জুলাই ৩ জনকে বিবাদী করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিখিত অভিযোগ (ডাইরি নং-৪৫৬, তারিখঃ ০৮/০৭/২০২০ খ্রিষ্টাব্দ) করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ সূত্রে প্রকাশ, ‘ কিশোরগঞ্জ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী/সার্ভেয়ার পদে কর্মরত শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের চরআন্দার মানিক গ্রামের মোঃ আল আমিনের ওপর মিথ্যা দোষ চাপিয়ে ৩টি গ্রাম্য সালিশ বৈঠকে বেআইনীভাবে ৮ লাখ টাকা জরিমানা আদায় করে একই গ্রামের মৃত সমশের বেপারীর ছেলে মোঃ কামরুজ্জামান, মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে মোঃ আল আমিন ও সন্তোষা গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম ওরফে হালিম। এতেও ক্ষান্ত না হয়ে অভিযোগকারী মোঃ আল আমিন ও তার পরিবারকে বিবাদী ৩ জন নানাভাবে হয়রানি ও হুমকি ধামকি প্রদর্শন করে আসছে। বিজ্ঞমহলের মতে, ‘ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত যে কোন সালিশ বৈঠকে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা জারিমানা করার বিধান থাকলেও অভিযোগকারী মোঃ আল আমিনকে গ্রাম্য সালিশের নামে বেআইনী ভাবে ৮ লাখ টাকা জরিমানা করে তা আদায় দন্ডনীয় অপরাধের শামিল।’ এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী সাংবাদিকদের জানান, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...