মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুর মামা বীরমুক্তিযোদ্ধা আয়নুল হক দূরারোগে আক্রান্ত হয়ে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬৫ বছর। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৯ টায় পুকুরপাড় গ্রামের কোবাদ হাজীর বাগানবাড়ি সংলগ্ন স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আয়নুল হকের নামাজে যানাজা শেষে পুকুরপাড় কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, বীরমুক্তিযোদ্ধা আয়নুল হকের ইন্তেকালে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...