সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন ফরিদা নামে এক তরুণী। ঘটনার পর প্রেমিকের বাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার(২৪অক্টোবর) দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে ফরিদা পার্শ্ববর্তী হামলাকোলা গ্রামের সওদাগরের ছেলে মজিদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এসময় মজিদের পরিবারের লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফরিদা যেতে না চাওয়ায় তাকে বেধড়ক মারধর করে তারা। এ সময় ফরিদাকে আহতাবস্থায় এলাকাবাসী ভ্যানে করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর থেকেই প্রেমিক মজিদসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে ফরিদার ভাইয়ের স্ত্রী জানান, দীর্ঘদিন যাবৎ সওদাগরের পুত্র মজিদের সাথে ফরিদার প্রেম চলে আসছিল। এর সূত্র ধরেই আজ দুপুরে গোসল শেষে ফরিদা বাড়ির কাউকে না জানিয়ে বিয়ের দাবীতে মজিদের বাড়িতে অবস্থান করে। এসময় মজিদের পরিবারের লোকজনের বেপক মারধরের শিকার হয়ে ফরিদা মারা যায়।

শাহজাদপুর থানার ওসি শহিদ মাহমুদ খান বলেন, খবর পেয়ে আমরা রাতে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...