রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ গত দুইদিন ধরে শাহজাদপুর উপজেলার পৌর সদরের পারকোলা গ্রামের শের আলীর কন্যা ও ২ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের পরাজিত সাবেক মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাঃ সিমা খাতুন (৩৫) বিয়ের দাবীতে নরিনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম টেক্কার বাচামারা গ্রামের বাড়ীতে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেছে। এ ঘটনায় শাহজাদপুর উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিমা খাতুন স্থানীয় সাংবাদিকদের জানান, নরিনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম টেক্কা তাকে প্রেমেরে ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক দৈহিক সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে তাকে বিয়ে করতে অস্বীকার করে। নিরুপায় হয়ে টেক্কার বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবীতে সে এ আমরণ অনশন শুরু করেছে । গত দুইদিন ধরে দানা পানি মুখে না দেওয়ায় সে শারিরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েছে। এর পরেও সে কোন রূপ দানা পানি মুখে দিচ্ছেনা । তার দাবী তাকে বিয়ে না করা পর্যন্ত সে কিছুতেই কোন প্রকার খাদ্য মুখে তুলবেন না । এতে তার মৃত্যু হলেও সে মরণ তিনি নির্দিধায় মাথা পেতে নিবেন। এদিকে বিয়ের দাবীতে অনশনরত সিমাকে দেখে সেখানে প্রতিদিন শত শত নারী পুরুষ ভীড় করছে। অপরদিকে চেয়ারম্যান টেক্কা সিমার উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে চেয়ারম্যান টেক্কার মোবাইল ফোনে ( ০১৭১৮ ৪৩৪৬৩৭) একাধিকবার যোগাযোগ করেও তার সাক্ষাৎকার পাওয়া যায়নি। তবে টেক্কার পরিবারের লোকজনের দাবী চরিত্রহিনা সিমা এর আগেও দুইজনকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে। কিন্তু কোন সংসারই তার বেশীদিন টেকেনি। প্রতারণা করে টাকা পয়সা জমি জমা বাড়িঘর হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে সে সব স্বামীকে সিমা নিজেই তালাক দিয়েছে । তার প্রথম স্বামী পৌর এলাকার মৃত আলাউদ্দিন হাজীর ছেলে মাসুদ রানা সহায় সম্বল হারিয়ে এখন রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। এ পক্ষের তার একটি কন্যা সন্তানও রয়েছে। এছাড়াও উল্লাপাড়ার শ্যামলী পাড়ার এক আওয়ামীলীগ নেতাকে বিয়ে করে। সে ঘরেও একটি সন্তান রয়েছে বলে টেক্কার পরিবার জানিয়েছে। এলাকাবাসী আরও জানায়, এছাড়াও একাধিক পুরুষের সাথে তার অবৈধ দৈহিক সম্পর্ক রয়েছে। টেক্কার পরিবার ও এলাকাবাসীর এ সব অভিযোগ সীমা খাতুন অস্বীকার করে স্থানীয় সাংবাদিকদের জানান, ষড়যন্ত্র মূলক ভাবে ও ঘটনা ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যে এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রপাগান্ডা তার নামে ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয় হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

মুক্তিযুদ্ধ কি এবং কেন? (পর্ব-১)

সম্পাদকীয়

মুক্তিযুদ্ধ কি এবং কেন? (পর্ব-১)

মুক্তিযুদ্ধ মানব জীবনের চলমান সংস্কৃতি। জীবনযুদ্ধ মুক্তিযুদ্ধের একটি অংশ। কোন রাষ্ট্রের অভ্যন্তরে কোন জাতিগোষ্ঠি বিশেষ স...

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

রাজনীতি

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক,শাহজাদপুর : মারুফ হাসান সুনামকে সভাপতি ও রাসেল শেখকে সাধারণ সম্পাদক করে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের নতু...

শাহজাদপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ত্রাণ বিতরণ

বন্যা

শাহজাদপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ত্রাণ বিতরণ

শাহজাদপুর প্রতিনিধি : আজ বুধবার শাহজাদপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে বন্যাদুর্গত অসহায় দুস্থ মানুষের মাঝে...