রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

images-03-newsnextbdশাহজাদপুর প্রতিনিধিঃ “দুধ খাওয়ার অভ্যাস করি, সুস্থ্য সবল জাতি গড়ি” এই শ্লোগানে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রাণি সম্পদ অফিস, কেয়ার এসডিভিসি-২ প্রকল্প ও ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রডাক্টস শাহজাদপুর’র সহযোগীতায় বিশ্ব দুগ্ধ দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদের সভাপতিত্বে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই, কেয়ার বাংলাদেশ বেড়া হাব অফিসের এসডিভিসি-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এ,এস,এম শাহীন, কেয়ার বাংলাদেশ শাহজাদপুরের প্রকল্প কর্মকর্তা কৃষি উৎস আশরাফ হোসেন, ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রডাক্টস শাহজাদপুরের এলাকা ব্যবস্থাপক সাইদুল ইসলাম, শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিনা খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি আবু ওয়াদুদ প্রমুখ। প্রধান অতিথিসহ বক্তারা বক্তব্যে বলেন সুস্থ্য সবল জাতি গড়তে প্রত্যেককে প্রতিদিন কমপক্ষে এক গ্লাস দুধ পান করতে হবে। বক্তারা আরো বলেন,শাহজাদপুর একটি দুগ্ধ সমৃদ্ধ এলাকা। এখানে প্রায় ৪ লাখ গবাদী পশু লালন পালন হয়, এখান থেকে প্রতিদিন প্রায় ৬ লাখ লিটার দুধ উৎপাদন হয়ে থাকে। এই ডেইরী প্রকল্পের আওতায় প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই এ প্রকল্পটির যাতে আরো প্রসার ঘটে সেদিকে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন রুকসানা আব্বাসী।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...