মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শনিবার, ৩ নভেম্বর- ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ শনিবার শাহজাদপুর উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৩ ’শ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। পরে এ উপলক্ষে সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষিপ্রধান দেশের কৃষি খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র সরকার কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে ও ভবিষ্যতেও করবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মন্জু আলম সরকার, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ প্রমুখ। এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ২ হাজার কৃষককে সরিষা বীজ, ৮ ’শ কৃষককে গম, ১ ’শ কৃষককে চিনাবাদাম, ৫০ কৃষককে ভুট্টা, ৫ কৃষককে বিটি বেগুন, ২ ’শ কৃষককে গ্রীষ্মকালীন মুগ ও ২’শ কৃষকের মধ্যে তৈলবীজ বিতরণ করা হয়। এছাড়া একই সাথে মাশকালাই, খেসারী ও গোখাদ্য এবং নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে ৮’শ জন কৃষকের মধ্যে সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...