বুধবার, ২২ এপ্রিল ২০২৬
গত ২ দিনে শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবক ও গলায় ফাঁস নিয়ে ২ শিশুর আত্মহত্যাসহ ৩ টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামে বন্যার পানির মধ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হযরত আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গতকাল মঙ্গলবার অভিমান করে গলায় ফাঁস নিয়ে সামি (১১) ও আছিয়া খাতুন (১২) নামের ২ শিশু আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানায়, এদিন সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের হযরত আলীর নিজ বাড়িতে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বন্যার পানি ওঠার পরেও ঝুঁকি নিয়ে ওয়েলডিংয়ের কাজ করতে গিয়ে হযরত আলী বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হযরত আলী চিনাধুকুরিয়া গ্রামের মৃত মৃত শতকত আলীর ছেলে বলে জানা গেছে। অপরদিকে, গতকাল মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর টেকপাড়া মহল্লার মোঃ মামুনের দুই ছেলে সানি (৫) ও সামি (১১) মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ছোট ভাই সানি বাবার কাছে নালিশ দেয়ার ভয় দেখালে বড় ভাই ৫ম শেণি পড়–য়া সামি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ সামির কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ফাঁস নেয়া ঝুলন্ত অবস্থায় সামিকে দেখতে পায়। পরে সামিকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করে। এছাড়া, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর সরকারপাড়া গ্রামের মোঃ আলতাফ মন্ডলের মেয়ে ষষ্ঠ শ্রেণির পড়–য়া আছিয়া খাতুন (১২) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ পৃথক ৩ ঘটনায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...