বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লোড শেডিং বন্ধ ও বিদ্যুতের দাবিতে শাহজাদপুর উপজেলার পৌর সদরের পুকুরপাড় গ্রামের তাঁত শ্রমিক-মালিকরা পল্লীবিদ্যুৎ ঘেরাও করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্বারক লিপি প্রদান করে। গত কয়েক মাস ধরে শাহজাদপুর উপজেলায় ভয়াবহ আকারে লোড শেডিং শুরু হওয়ায় তাঁত শিল্প ফ্যাক্টরীতে উৎপাদন মুখ থুবরে পরে। এতে তাঁত মালিকরা লোকসানে পরে তাঁত ফ্যাক্টরী বন্ধ করে দিয়ে শ্রমিক ছাটাই শুরু করে। ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পরে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাও কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচী চলাকালে শতশত শ্রমিকরা তাঁত ফ্যাক্টরী বন্ধ করে পুকুরপাড় গ্রাম থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এ সময় তারা শাহজাদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম জুলফিকার রহমান ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর কাছে স্বারকলিপি প্রদান করে। এছাড়া শাহজাদপুর পল্লী বিদ্যুৎ অফিস গেটে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এ সমাবেশে বক্তব্য রাখেন, তাঁত ফ্যাক্টরী মালিক হাসান আলী, মনির হোসেন, জুয়েল, তাঁত শ্রমিক সবুজ মিয়া, আরিফ, রানা প্রমূখ। এব্যপারে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জুলফিকার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাঁত শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচী পালন করেছে। এছাড়া স্বারক লিপি হাতে পেয়েই বিষয়টি পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। তিনি আরো জানান, তাঁত শিল্প প্রধান শাহজাদপুরে প্রতিদিন ২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। পিডিবি সরবরাহ করে ৮ মেগাওয়াট। ১৭ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি পূরণে শহর ও গ্রামে ব্যপক আকারে লোড শেডিং করতে হয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচী পালন করে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...