শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে মরহুম গোলজার হোসেনের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১লা সেপ্টেম্বর মঙ্গলবার পৌর এলাকার রামবাড়ী গোলজার স্মৃতি সংসদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান ফারুক, সভাপতি সোহেল আকন্দ , সাধারন সম্পাদক আঃ রহিম, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও মানবাধিকার উন্নয়ন কমিশন শাহজাদপুর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম ফারুক, যুবনেতা ও কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন, এছাড়া বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও মোঃ রকিবুল ইসলাম, ব্যাবসায়ী মোঃ আলমগীর হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম গোলজার হোসেন ছিলেন, শাহজাদপুরের গণ মানুষের নেতা। তিনি ২০০০ সালের ১ লা সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে শাহজাদপুরে শোকের ছায়া নেমে এসেছিলো। তিনি দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহনযোগ্য একজন নেতা হিসেবে নিজের স্থান করে নিয়েছিলেন। এবং নিজের অক্লান্ত প্রচেষ্টায় এলাকার অনেক উন্নয়ন করেছেন।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
