শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার শাহজাদপুর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, পরে আলোচনা সভা ও সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুল হক সাব্বির, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কাশেম, শহর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ আজিজ, বিএনপি নেতা আল-মাহমুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রাং, শহর যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, যুবদল নেতা সবুজুল ইসলাম সবুজ, ছাত্রদল নেতা হুমায়ন কবির খান রিপন, সাইফুল ইসলাম, লুৎফর হোসেনসহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বাদ যোহর বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে শাহজাদপুরে বিএনপি এবং সকল অঙ্গসংঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ করা গেছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
অর্থ-বাণিজ্য
কষ্টে আছেন তাঁতিরা
করোনা পরিস্থিতির কারণে কাজ না থাকায় আয়হীন হয়ে পড়েছন সিরাজগঞ্জের প্রায় পাঁচ লাখ তাঁত শ্রমিক। সেই সঙ্গে প্রতিকূল অবস্থায় দ...
জাতীয়
করোনা আক্রান্ত ৮০ বছর বয়সী ব্যক্তি সুস্থ হয়েছেন: আইইডিসিআর
ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্ত আরও ৪ রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে একজনের বয়স ৮০ বছর। অন্য...
সম্পাদকীয়
মুক্তিযুদ্ধ কি এবং কেন? (পর্ব-১)
মুক্তিযুদ্ধ মানব জীবনের চলমান সংস্কৃতি। জীবনযুদ্ধ মুক্তিযুদ্ধের একটি অংশ। কোন রাষ্ট্রের অভ্যন্তরে কোন জাতিগোষ্ঠি বিশেষ স...
