মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর সংবাদদাতা: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার প্রতিবাদে আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুল হক সাব্বিরসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...