মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌরসদরের কান্দাপাড়াস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশান সংলগ্ন মেরি ও মলিনার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির মালিক মেরি ও মলিনা জানান, পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলা অপরিচিত ২ যুবক তাদের বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দিলে তাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরই জের ধরে ওই যুবকদের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল অতর্কিত তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের বাড়িঘর ভাংচুর ও ব্যাপক লুটতরাজ চালায়। হামলাকালে তারা ওই বাড়ির টিনের বেড়া, দুইটি বসতঘরে ব্যাপক ভাংচুর চালায়। দুর্বৃত্তরা এ সময় নগদ অর্থ,স্বর্ণালংকার, টেলিভিশনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানার এসআই সিদ্দিক জানান, ‘ঘটনাস্থল পরিদর্শণ করেছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা