মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : শাহজাদপুরে বাল্যবিবাহের দায়ে বর ও তাঁর বাবাকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলিমুল রাজিব এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার বড়াইগ্রামের আবদুল জলিল সরকার ও তাঁর ছেলে বর আবুল হাসেম (২২)। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার ছানা ব্যাপারির অপ্রাপ্তবয়স্ক মেয়ে অন্তরার (১৪) বিয়ের আয়োজন করা হয়। বর আবুল হাসেম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে করতে আসেন। বাল্যবিবাহের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বর ও তাঁর বাবাকে আটক করেন। পরে তাঁদের সাতদিনের কারাদন্ড দেওয়া হয় বলে জানান থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি