সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ জেলার শাহজাপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চরআন্দার মানিক গ্রামে এক সরকারি চাকরিজীবীকে ফাঁসিয়ে প্রধানবর্গ কর্তৃক গ্রাম্য সালিশের মাধ্যমে ৩ দফায় বেআইনীভাবে ৮ লাখ টাকা আদায় ও আত্মসাতের ঘটনায় পুলিশের আইজিপি বরাবর অভিযোগ করায় বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাদী কিশোরগঞ্জ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী/সার্ভেয়ার পদে কর্মরত শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের চরআন্দার মানিক গ্রামের মোঃ আল আমিন শুক্রবার (৩১ জুলাই) নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্বা চেয়ে ও গ্রাম্য সালিশের মাধ্যমে বেআইনীভাবে ৮ লাখ টাকা আত্মসাতের ঘটনার প্রতিকার দাবী করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্বা বিভাগের সচিব বরাবর একটি লিখিভ অভিযোগ করেছেন। এদিন (শুক্রবার) স্বরাষ্ট্র সচিব বরাবর প্রেরণকৃত ওই অভিযোগ সুত্রে প্রকাশ, উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গম এলাকা চরআন্দার মানিক গ্রামের মোঃ আল আমিন নামের এক সরকারি চাকরিজীবীকে গ্রাম্য সালিশে ফাঁসিয়ে বেআইনীভাবে ৩ দফায় ৮ লাখ টাকা জরিমানা আদায়ের ঘটনায় ভুক্তভোগী মোঃ আল আমিন গত ৮ জুলাই বাদী হয়ে একই গ্রামের মৃত সমশের বেপারীর ছেলে গ্রাম প্রধান মোঃ কামরুজ্জামান, মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে মোঃ আল আমিন ও সন্তোষা গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম ওরফে হালিম এ ৩ জনকে বিবাদী করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিখিত অভিযোগ (ডাইরি নং-৪৫৬, তারিখঃ ০৮/০৭/২০২০ খ্রিষ্টাব্দ) করলে ঘটনার তদন্তে নামে পুলিশ। আইজিপি বরাবর অভিযোগ দেয়ার খবর জানতে পেরে গত সোমবার (২৭ জুলাই) ও গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ২নং বিবাদী মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে মোঃ আল আমিনের নেতৃত্বে প্রতিপক্ষের দল বাদীর বড় ভাই মোহাম্মদ আলী ও চাচাতো ভাই মোঃ মফেত মোল্লার বাড়িতে গিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে ও হত্যার হুমকি দেয়। এ সময় বাদী মোঃ আল আমিন ও তার পরিবারের সদস্যদের বাড়ি-ঘর থেকে উচ্ছেদ ও অবরুদ্ধ করে রাখারও হুমকি দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় এদিন শুক্রবার বাদী মোঃ আল আমিন নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও আইনী প্রতিকার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব বরাবর চরআন্দার মানিক গ্রামের মৃত সমশের বেপারীর ছেলে মোঃ কামরুজ্জামান, মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে মোঃ আল আমিন ও সন্তোষা গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম ওরফে হালিম ওই একই ৩ জনকে বিবাদী করে অপর একটি অভিযোগ প্রেরণ করেন এবং প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...