সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডেস্ক রিপোর্টঃ হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে, এসো প্রাণের আলোয় করি দূর কালের অন্ধকার এই শ্লোগান নিয়ে আজ শুক্রবার বিকেলে যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটারের আয়োজনে ‘বাংলা লোকনাট্য উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবে থাকছে আলোচনা, জারি গান, বাউল গান, ধুয়া গান, শ্রীরূপ খ্যাপার গান, দেশের গান, কবিতা আবৃত্তি, কৌতুক, লোকনৃত্য ও ফারুক প্রধানের ভাবনায়, ম.জাহান রচিত ও নির্দেশিত নাটক ‘জেগেছে এবার জনতা’। শাহজাদপুর হাইস্কুল শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নাছিমউদ্দিন মালিথা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, প্রধান শিক্ষক এস,এম সাইফুল ইসলাম, সাংবাদিক আতিক সিদ্দিকী, নাট্য ব্যাক্তিত্ব কাজী শওকত, ম.জাহান। জারি গান পরিবেশন করবেন, খোরশেদ আলম বয়াতী, বাউল গান পরিবেশন করবেন, সুর ঝংকার বাউল শিল্পী বৃন্দ, ধুয়া গান পরিবেশন করবেন, আব্দুল মতিন, শ্রীরূপ খ্যাপার গান পরিবেশন করবেন, সধীর সরকার, সুনীল সরকার, মাধব সরকার, অষ্টলাল সরকার, আবৃত্তি করবেন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা ও সরকারী কলেজ শাখা। কৌতুক ও লোকনৃত্য পরিবেশন করবেন, স্থানীয় শিল্পীরা। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে এ লোকনাট্য উৎসবের উদ্বোধন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...