মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
জহুরুল ইসলাম , শাহজাদপুর (সিরাজগঞ্জ) : উত্তরবঙ্গের অন্যতম জনপদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নদনদী থেকে পনি কমলেও জেগে উঠতে শুরু করেছে বন্যার ক্ষত। মহামারি করোনা ভাইরাসে যখন পর্যদস্তু মানুষ তার মধ্যেই ভয়াবহ আতঙ্ক হয়ে দেখা দিয়েছে বন্যা। একদিকে করোনা অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে রীতিমত সংসার চালাতে হিমসিম খাাচ্ছে নিম্ন আয়ের মানুষ। এমনই এক ভয়াবহ দুঃসময়ে দুস্থ ও বন্যার্ত মানুষের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে হাজির হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুরস্থ নুরজাহান ভবনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার আয়োজনে ও শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদের সঞ্চালনায় দুস্থ ও বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, এ্যাডভোকেট মোস্তফা কামাল, সিরাজগঞ্জ পৌরসভার প্যানের মেয়র মোঃ হেলাল উদ্দিন, বেলকুচি পৌরসভার মেয়র আশানূর বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণ শেষে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...