বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর সদরের ছয়আনিপাড়ায় বজ্রপাতে দুই কলেজ ছাত্র নিহত ও দুই জন আহত হয়েছে। আজ রোববার সকাল ও দুপুরের দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছয়আনিপাড়া গ্রামের ওমর ফারুকের ছেলে নাবিল খান (১৭) ও রাশিদুল হাসানের ছেলে পলিন(১৭)। এরা দুজনই শাহজাদপুরের মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এ ছাড়া আহত রা হলেন,ছয়আনিপাড়া গ্রামের শামীমের ছেলে সিয়াম(১৪) ও নাড়–য়া গ্রামের শহিদুলের ছেলে সাব্বির হোসেন(১৩)। নাবিল,পলিন ও সিয়াম ছয়আনিপাড়ার শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের সামনে বালুর মাঠে দাঁড়িয়ে গল্প করছিল ছিল। এ সময় বজ্রপাতের আঘাতে তারা জ্ঞান হারিয়ে ফেললে নাবিল ও পলিনকে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎস তাদের মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত সিয়াম স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধিন রয়েছেন। তার অবস্থাও আশংকা জনক বলে জানা গেছে। বিকেলে নিহতদের লাশ বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে বাসদ নেতা আব্দুল আলীম জানিয়েছেন,এ বজ্রপাতের আঘাতে শাহজাদপুর থানা সংলগ্ন একটি বাড়ির গ্যাসের চুলার রাইজার ও পোস্ট অফিসের গাছপালা ভেঙ্গে ও পুড়ে গেছে।

সম্পর্কিত সংবাদ

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

এনায়েতপুর

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...