শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে দিন ব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার শাহজাদপুর উপজেলার বেলতৈল গ্রামে হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্র এ ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। এতে প্রায় ২ হাজার গরীব দুস্থ্য রোগীকে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনি, শিশু, মেডিসিন, দন্তরোগ ও ডায়াবেটিক রোগের চিকিৎসা প্রদান করা হয়। ফ্রি-ক্যাম্পের উদ্বোধন করেন, হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ আলহাজ্ব প্রফেসর ডাঃ হাসান শহীদ। বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ কল্যাণ কেন্দ্রের সহ-সভাপতি আব্দুস ছোবাহান, ডা. শাহনুর হাসান, ডা: হুমায়ুন কবির, ডা: রিজিয়া পারভীন, ডা: আমিরুল ইসলাম, ডা: আনাম হোসেন, ডা: মোত্তালিব, ডা: সাদিয়া ইমদাদ ও আজিজুর রহমান বিদ্যুৎ প্রমুখ। দিন ব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে দুস্থ্য রোগীরা ফ্রি চিকিৎসা পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে আযোজকদের দোয়া ও ধন্যবাদ জানান।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
পড়াশোনা
করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা
আন্তর্জাতিক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'
শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
