শাহজাদপুর প্রতিনিধি : গতকাল মঙ্গলবার বিকেলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হকের নির্দেশে পরিচালিত বিশেষ মাদক বিরোধী অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪ বোতল ফেন্সিড্রিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আজ বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে থানার এসআই কমল কুমার দেবনাথ, এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌরসদরের দ্বারিয়াপুর উত্তরপাড়া মহল্লার গোলজার হোসেনের ছেলে ফেন্সিড্রিল ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওরফে সেরাজুলের বাড়িতে অভিযান চালায়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেরাজুল পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে। পরে সেরাজুলের বসতঘরের খাটের নীচ থেকে ৪ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিড্রিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এসআই কমল কুমার দেবনাথ থানায় অভিযোগ দাখিল করলে অফিসার ইনচার্জ রেজাউল হকের নির্দেশে সেরাজুলের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১ এর টেবিলের ৩ (ক) ধারায় একটি মামলা দায়ের হয়। মামলাটির তদন্তভার অর্পণ করা হয়েছে থানার এসআই ফারুক আজমকে। উল্লেখ্য, সেরাজুল অভিনব কৌশলে প্রায় ১৭/১৮ বছর এলাকায় ফেন্সিড্রিল বিক্রয় করে আসছিলো।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
