মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক শিল্প-উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সাহেবের ভাগ্নে, শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার মরহুম সহ-সভাপতি ও প্রয়াত যুবলীগ নেতা মো: নূরুল ইসলাম মিঠুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত ও পরিবারের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২রা ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাদ এশা পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার ওয়ারেছিয়া জামে মসজিদে উক্ত মসজিদ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম জুলফিকারের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  মরহুম নূরুল ইসলাম মিঠুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর এলাকার ইসলামপুর (রামবাড়ী) মহল্লার খাদেমুল ইসলাম হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ শাহিদুল। উক্ত দোয়া মাহফিল ও মোনাজাতে ওয়ারেছিয়া জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা শেখ মোঃ শাহাজাদাসহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিগণ অংশ নিয়ে প্রয়াত যুবলীগ নেতা নূরুল ইসলাম মিঠুর পরকালের জীবনে শান্তি কামনা করে মহান আল্লাহ সুবহানু তায়ালার নিকট প্রার্থনা করেন এবং মরহুমের শিশুকন্যা রোদোশী, শিশুপুত্র আরাফাতসহ পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যত কল্যাণ কামনায় দোয়া করেন। উল্লেখ, গত বছরের ২রা ফেব্রুয়ারি রাতে হৃদযন্তক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৪৬ বছর বয়সেই অকাল মৃত্যর কোলে ঢলে পড়েন নূরুল ইসলাম মিঠু।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...