রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ প্রয়াত ড. মযহারুল ইসলামের বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বদরুন্নেছা কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত ড. মযহারুল ইসলামের মেয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দিক নির্দেশনায় আমি দেশের মানুষের সেবা করে যেতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বল্প উন্নয়নের দেশ থেকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন আজ সারা বাংলাদেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগের স্বপ্নের পদ্মা সেতুও এখন দৃশ্যমান। আমি নেতা হয়ে নয়, কর্মী হয়ে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কাছ থেকেই রাজনীতি শেখার চেষ্টা করছি। আপনাদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ। আমার গর্বিত পিতা ড. মযহারুল ইসলাম ছিলেন নিরহংকার মানুষ। আজ আমার পিতার জন্যই আমরা এতো দূর আসতে পেরেছি। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও ফারুক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ ইউনুস আলী খান, সাবেক এমপি চয়ন ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান স্পেশাল পিপি(নারী ও শিশু) জেলা ও উপজেলা আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু প্রমূখ। এর আগে গাড়াদহ ইউনিয়নের তালগাছী এলাকায় আয়োজিত পথসভায়ও বক্তব্য রাখেন প্রফেসর মেরিনা জাহান কবিতা। গণসংবর্ধনা শেষে সমসাময়িক বিশ্বে একজন অবিসংবাদিত নেতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অসামান্য অবদান এবং সাফল্যের একটি সুন্দর রূপ রেখা ‘শেখ হাসিনা- বিশ্বের একজন অদ্বিতীয় বিশ্ব নেতা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এদিকে, এ গণসংবর্ধনা উপলক্ষে এদিন বিকেল থেকেই সাবেক এমপি চয়ন ইসলামের পৌর এলাকার শক্তিপুর মহল্লার বাসভবনে দলের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। গণসংবর্ধনা প্রদানের পূর্বে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে তার পিতা প্রয়াত ড. মযহারুল ইসলামের কবর জিয়ারত করেন। ওই গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপলক্ষে পৌরসদরের শক্তিপুরস্থ প্রয়াত ড.মযহারুল ইসলামের বাসভবনে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ড থেকে শত শত দলীয় নেতাকর্মীরা প্রফেসর মেরিনা জাহান কবিতাকে স্বাগত ও অভিনন্দন জানান।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...