মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঢাকা গাজীপুর ফেরত একজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির নাম মানিক (২৮)। সে উপজেলার খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। একটি ঔষধ কোম্পানীতে চাকরিরত ওই ব্যাক্তি ঈদের দুই দিন আগে গাজীপুর থেকে শাহজাদপুরে তার নিজ বাড়িতে আসেন। পরে তার নমুনা পরীক্ষায় জন্য সংগ্রহ করা হলে করোনা পজেটিভ আসে। আজ (২৯ মে) শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা ওই ব্যক্তির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারিন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান জানান, যেহেতু আক্রান্তের শরীরে করোনা ভাইরাসের তেমন উপসর্গ নেই সেহেতু আপাতত তাকে তার বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থ্য কমপেক্সের মাধ্যমে ১৬১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে এই প্রথম উপজেলায় একজন রোগীর করোনা সনাক্ত হয়েছে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ