সোমবার, ২৩ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাাঁন বলেছেন, ‘প্রকৃত কৃষকদের কাছ থেকেই সরকারিভাবে ধান সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই করে তবেই প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। সরকারিভাবে ধান সংগ্রহ কাজে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মধ্যস্বত্বভোগীরা যাতে ফায়দা লুটতে না পারে সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।’ শাাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদে সরকারিভাবে সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহকালে ইউএনও উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইয়াসিন আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, স্থানীয় এলএসডি গোডাউনের ইনচার্জ সাইফুল ইসলাম, পোতাজিয়া ইউপি সদস্য ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধান ক্রয়কালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন জানান, ‘পোতাজিয়া ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের বিনিময়ে (প্রতি মেট্রিক টন ২৬ হাজার টাকা) মোট ৬২ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। চলতি বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাঁট-বাজার থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ৭শ’ ৬৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...