শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান, পরিচিতি ও মিলাদ মাহফিল, দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। হাজী মোজাম্মেল মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে পোতাজিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খানকায়ে খাস মোজাদ্দেদীয়ার পরিচালক আলহাজ আফসার আলী পীর ছাহেব-শাহজাদপুরী, মিল্কভিটার সাবেক পরিচালক নজরুল ইসলাম নকির,পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আল মাহমুদ, সাধারণ সম্পাদক আনছার মেম্বার, বিপুল ভোটে পর পর দুইবার জয়ী ইউপি মেম্বর ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য শহীদ আলী,পোতাজিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স¤্রাট শাহজাহান আকন্দ,আমিন মাষ্টার, ১নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য সরোয়ার চৌধুরী প্রমূখ। ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীসহ সকল সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসাধারণ সদস্যদের পোতাজিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ আফসার আলী পীর ছাহেব শাহজাদপুরী। উক্ত সংবর্ধনা ও পরিচিতি সভায় ইউনিয়নবাসীর উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষনীয়।

সম্পর্কিত সংবাদ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...