শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : ‘ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের শিক্ষার্থী সেতু মন্ডল ও গাজীপুরের শিক্ষার্থী মনিকা গোমেজ এর ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আজ সোমবার শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপি মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। এদিন সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পৌর এলাকার প্রাণ কেন্দ্র মনিরামপুর বাজার কালীমন্দির সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং সকল সহিংসতা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাসদ নেতা এ্যাডভোকেট আনোয়ার হোসেন, এ্যাডভোকেট কে, এম, মতিয়ার রহমান, বিপ্লব কুমার সরকার, শ্যামল কুমার সাহা, সাংস্কৃতিক কর্মী কাজী শওকত, সাবেক ছাত্রলীগ নেতা ইসলাম শেখ, শংকর ব্যানার্জী, উৎপল কুন্ডু, প্রমুখ। বক্তারা নুসরাত জাহান রাফির হত্যাকারীরা গ্রেফতার হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সেতু মন্ডল ও মনিকা গোমেজের হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন কর্মসূচিতে পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেনী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...