বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
MILK শাহজাদপুর প্রতিনিধিঃ হরতাল অবরোধে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ থাকায় শাহজাদপুর উপজেলার হাট বাজারে ও পৌর শহরের পাড়ায় পাড়ায় ২০ থেকে ২৫ টাকা লিটার দরে দুধ ফেরি করে বিক্রি করা হচ্ছে। অপরদিকে শাহজাদপুরের বাজারে বোতলজাত পানি ৩০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। পানির চেয়ে দুধের দাম কমে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পরেছে। এর পরেও ক্রেতার অভাবে অনেক কৃষকের দুধ নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল রোববার সকালে কাশিনাথপুরের আব্দুল গফুর, বৃ-আঙ্গারু গ্রামের সুজন ও শামীম,রাউতারা গ্রামের আব্দুল মজিদ কে মণিরামপুর বাজার, চুনিয়াখালিপাড়া, পাঠানপাড়া, সাহাপাড়া, দেওয়ানপাড়া, রায়পাড়া এলাকায় ঘুরে ঘুরে ফেরি করে দুধ বিক্রি করতে দেখা গেছে।স্থানীয় প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, শাহজাদপুরে প্রায় ১ লাখ ২০ হাজার উন্নতমানের দুধেল গাভী রয়েছে। এ সব গাভী থেকে প্রতিদিন সকাল-বিকাল দুই বেলা করে প্রায় সাড়ে ৪ লাখ লিটার দুধ উৎপন্ন হয়। এর মধ্যে বাঘাবাড়ী মিল্কভিটা ২ লাখ লিটার এবং আরো ২ লাখ লিটার বিভিন্ন বেসরকারী ২০টি সংস্থা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে থাকে। বাকী দুধ স্থানীয় বাজারে দুধের চাহিদা পূরণ করা হয়। এই বিপুল পরিামাণ দুধ হরতাল অবরোধের কারনে ঢাকায় সরবরাহ করতে না পাড়ায় কৃষকরা স্থানীয় বাজারে ও গ্রাম গঞ্জে পানির চেয়ে কম দামে ফেরি করে বিক্রি করছে। অবিক্রিত দুধ নষ্ট হয়ে গেলে তা নদীতে ফেলে দিতে বাধ্য হচ্ছে। এতে শাহজাদপুরের দুগ্ধ উৎপাদনকারী এক লাখ সমবায়ী খামারী ও ২০ হাজার কৃষক আর্থিক লোকসানের মুখে পরেছে। এতে শাহজাদপুরে দুগ্ধ শিল্পে ব্যাপক ধস নেমে এসেছে। অপরদিকে গো-খাদ্য খৈল ভূষির দাম বস্তা প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পরেছে। অনেক গো-খামারী ও কৃষক গবাদী পশুর লালন পালন ও গো-খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এতে শাহজাদপুরে দুগ্ধ উৎপাদনে ধস নেমে এসেছে। এতে শাহাজাদপুরের কৃষকদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পরেছে। এ অবস্থায় দুধের দাম কমে যাওয়ায় শাহজাদপুরের গ্রামে গঞ্জে শীতের দুধ পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। এ সুযোগে বাজারে পাটালি ও খেজুর গুড়ের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পিঠা খাওয়া নিয়েও এলাকা বাসী বিপদে পড়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)

শাহজাদপুর

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলেছে...