বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আজ ৩০ ডিসেম্বর রোববার সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি কাস্টিং ভোটের শতকরা ৮২.৭৮ ভাগ ভোট নৌকা প্রতীকে পেয়ে বিজয়ী হবার সম্ভাবনার রয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়রসহ ১৩ টি ইউপি পরিষদ চেয়ারম্যান ও দায়িত্বশীল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে স্ব-স্ব এলাকার ভোটকেন্দ্রে কাস্টিং ভোটের মধ্যে নৌকা শতকরা হারে কি পরিমান ভোট পেতে পারে? এ প্রতিবেদকের এমন প্রশ্নে তাদের দেয়া অনুমান নীর্ভর উত্তরের ওপর জরিপ চালিয়ে নৌকা প্রতীকে ৮২.৭৮ শতাংশ ভোট প্রাপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন জানান, পৌর এলাকার প্রায় ৫২ হাজার ভোটারের ১৬ টি ভোটকেন্দ্রে ভোট দেয়ার কথা ছিলো। তবে ধারনা করছি পৌর এলাকায় কাস্টিং ভোটের শতকরা ৯০% ভোট নৌকায় পড়েছে। কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসান জানান, তার ইউনিয়ের ১১ ভোটকেন্দ্রে ৩৩ হাজার ১৯০ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৯৫% ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুন্ত্রি জানান, তার ইউনিয়ের ৬ টি ভোটকেন্দ্র ৫৮ শতাধিক ভোটাারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৯০ % ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। পোরজনা ইউপি জাহিদুল ইসলাম মুকুল জানান, তার ইউনিয়ের ১৩ ভোটকেন্দ্রে ৪৩ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৯০ % ভোট নৌকায় পড়েছে। রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য সম্পাদক আবুল সরকার জানান, তার ইউনিয়ের ৮ টি ভোটকেন্দ্রে ২৯ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮২% ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। পোতাজিয়ার সন্তান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটন ও পোতাজিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক। ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, তাদের পোতাজিয়া ইউনিয়ের ১০ ভোটকেন্দ্রে ৪৩ সহস্রাধিক ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮২% ভোট নৌকা প্রতীকে ভোটারগণ সিল মেরেছেন। জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ জানান, তার ইউনিয়ের ১৪ ভোটকেন্দ্রে ১৪ সহস্রাধিক ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮০% ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। গালা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন জানান, তার ইউনিয়ের ১১ ভোটকেন্দ্রে ৩৪ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮০% ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। বেলতৈল ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি লোটাস ও ইউনিয়ন যুবলীগ সভাপতি বিদ্যুত জানান, তাদের ইউনিয়ের ৮ ভোটকেন্দ্রে ৩৫ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৭০ % ভোট নৌকায় পড়েছে। কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তার ইউনিয়ের ৮টি ভোটকেন্দ্রে ২৬ হাজার ৮৩০ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮০% ভোট নৌকায় পড়েছে। হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান আব্দুর মজিদ সরকার জানান, তার ইউনিয়ের ৯ভোটকেন্দ্রে ২৬ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৭৮% ভোট নৌকায় পড়েছে। গাড়াদহ ইউনিয়ন আ লীগ সভাপতি সেলিম আক্তার বলেন, গাড়াদহ ইউনিয়ের ৭টি ভোটকেন্দ্রে ১৮ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮০ % ভোট নৌকায় পড়েছে। সোনাতুনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জানান, তার ইউনিয়ের ৭টি ভোটকেন্দ্রে ১৭ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮২ % ভোট নৌকায় পড়েছে। খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ জানান, তার ইউনিয়ের ১২ ভোটকেন্দ্রে ৩৯ হাজার ৩৬ জন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮২.৭৮ % ভোট নৌকায় পড়েছে। শাহজাদপুর পৌর এলাকা ও ১৩ ইউনিয়ের চেয়ারম্যান ও আ.লীগ নেতাদের ধারনা, অনুমান নির্ভর উপরোক্ত সুচিন্তিত মতামতকে শতকরা হারে উপনীত করলে দেখা যায় সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি নৌকা প্রতীকে কাস্টিং ভোটের শতকরা ৮২.৭৮ ভাগ ভোট নৌকা বিজয়ী হবার সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

খেলাধুলা

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...