রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলা যুবলীগ আয়োজিত, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখের নেতৃত্বে ও উদ্যোগে কক্সবাজারসহ পার্বত্য চট্টগ্রামাঞ্চলে ৫ দিনের আনন্দ ভ্রমনের শেষ দিনে কক্সবাজারের কলাতলী সি-বিচ সংলগ্ন একটি ভিআইপি রিসোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যমণি যুবলীগ নেতা রাজীব শেখ বলেন, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। ব্যাক্তিগত প্রার্থীতা পছন্দ একান্তই যার যার নিজস্ব বিষয়। কিন্তু দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'কে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাতে ও দলের স্বার্থে জননেত্রী শাহজাদপুর আসনে নৌকা প্রতীকে এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, চয়ন ইসলাম, হাসিবুর রহমান স্বপন এ ৩ জনের মধ্যে যাকেই নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবেন, শাহজাদপুর উপজেলা যুবলীগ তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে শাহজাদপুর উপজেলার পৌর যুবলীগ ও ১৩ টি ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কাজ করছে, আগামীতেও করে যাবে ইনশা আল্লাহ।' ওই আলোচনা সভার সঞ্চালক শাহজাদপুর পৌর যুবলীগের আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর আবু শামীম সূর্য্যসহ পৌর যুবলীগ ও ১৩ টি ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, 'জ্ঞানার্জন ও মানষিক পরিতৃপ্তির জন্য ভ্রমনের বিকল্প নেই। টান ৫ দিন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, নৈস্বর্গীক প্রাকৃতিক সম্পদের লীলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকতসহ পার্বত্য বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য শাহজাদপুর উপজেলা যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ্র একত্রে উপভোগ করতে পেরে পৌর ও নিজ নিজ ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে যুবলীগের বলিষ্ঠ নেতৃত্ব ও কন্ঠস্বর রাজীব শেখকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও এভাবেই যুবলীগ নেতৃবৃন্দ একত্রিত থেকে দেশের জন্য, দলের জন্য, মানুষের অধিকার অাদায়ে ও কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। সেইসাথে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শাহজাদপুর আসনে যাকেই নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবেন, আমরা যুবলীগ নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে তার জন্যই কাজ করবো।' উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর পৌর যুবলীগের অাহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর আবু শামীম সূর্য্য, যুবলীগ নেতা মণিরুজ্জামান মণি, আশীষ সরকার, সালাম শেখ, আব্দুল কাদের, কায়েমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক জিব্রাইল হোসেন সবুজ, গাড়াদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহাদুর হোসেন সবুজ , পোতাজিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আইয়ুব আলী, পোরজনা ইউনিয়ন যুবলীগ সভাপতি জুয়েল আলম , সাধারণ সম্পাদক হবিবর রহমান, সোনাতুনী ইউনিয়ন যুবলীগের সভাপতি লুৎফর রহমান , সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ব্যাপারী, কৈজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি বছির উদ্দিন ফকির , সাধারণ সম্পাদক মানিক, বেলতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মানিক, খুকনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাছ হোসেন, সাধারণ সম্পাদক আবু হেনা ভূঁইয়া, জালালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরমান, হাবিবুল্লাহনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহজাহান আলী প্রমূখ। উল্লেখ্য, গত সোমবার শাহজাদপুর উপজেলা যুবলীগ আয়োজিত, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখের নেতৃত্বে ও উদ্যোগে প্রায় অর্ধশত যুবলীগ নেতৃবৃন্দের কক্সবাজারসহ পার্বত্য চট্টগ্রামাঞ্চলে ৫ দিনের আনন্দ ভ্রমন শুরু হয় ও গতকাল রোববার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রাজীব শেখ সকল যুবলীগ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...