বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় মোট ২৬ জনের নমুনা পরীক্ষায় ০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে নতুন ০৪ জন এবং পুর্বের পজিটিভ ০৩ জন। ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় নেগেটিভ ১৯ জন। শনাক্ত নতুন রোগীদের সবাই পৌরসভার চুনিয়াখালী পাড়া, ভেরুয়াদহ এবং বিসিক এলাকার বাসিন্দা। শাহজাদপুর থানার পুলিশ সদস্যও আছেন। এছারা পুর্বের পজিটিভ একজন স্বাস্থ্য সহকারী পোরজনা ইউনিয়নের, একজন সিএইচসিপি পোতাজিয়া ইউনিয়নের এবং একজন নরিনা ইউনিয়নের পুনরায় নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এ পর্যন্ত শাহজাদপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৬২জনের যার মধ্যে পজিটিভ ১৫৫জন। মোট সুস্থ্য হয়েছে ৮৩জন মৃত্যু হয়েছে ০৭ জনের । এলাকাভিত্তিক বিশ্লেষনে দেখা যায় শাহজাদপুর পৌর এলাকায় ০৬ ও উপজেলার রুববাটী ইউনিয়ের ০১জন বাসিন্দার করোনায় মৃত্যু হয়েছে। বর্তমান পজিটিভ ৬৫জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। সবাই হোম কোয়ারেন্টানে আছেন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃআমিনুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন। এসময় তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে আহবান জানান। এছাড়া বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক পরার ব্যাপারে গুরুত্ব দেন। শাহজাদপুরবাসীকে জরুরী প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হটলাইন নাম্বার ০১৭৩০-৩২৪৭২১ এ যোগাযোগ করারও আহবান জানিয়েছেন এই কর্মকর্তা।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...