বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল বুধবার ভোর রাতে শাহজাদপুর উপজেলার নতুনমাটি পৌর মার্কেট সংলগ্ন অশীত কুমার গোস্বামী জটার পান বিড়ির দোকানের তালা ভেঙ্গে ২ লাখ টাকার লুঙ্গী চুরি হয়েছে। ঐ এলাকার ফুটপাতের লুঙ্গী ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় বেচা বিক্রি শেষে ঐ দোকানে লুঙ্গীর গাইট রেখে চলে যান। সকালে এসে দেখেন তালা ভেঙ্গে ৪টি গাইট বাধা লুঙ্গী চুরি হয়ে গেছে। শাহজাদপুরের প্রাণ কেন্দ্রে নিরাপত্তা কর্মীদের চোখ ফাকি দিয়ে এধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, পৌর মার্কেটের শাকিলের দোকানের আশপাশের ৯ টি দোকানে দীর্ঘদিন ধরে অনেকটা প্রকাশ্যে মদ বিক্রি করা হয়। গভীর রাত পর্যন্ত এ মদ বিক্রি চলে। নানা ধরনের অপরাধীরা এখানে বসে রাতভর মদ পান করে। এদের মধ্যে কেউ এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধরনা । এ ব্যপারে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ দিকে এ চুরির ঘটনায় ফুটপাতের এ হকাররা সর্বস্ব হারিয়ে নিস্ব হয়ে গেছে। এ ব্যপারে ডিউটি অফিসার এএসআই আব্দুল হান্নান জানান, এ চুরির ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ব্যপারে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...