সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজঃ আজ বুধবার ভোর রাতে দূর্বৃত্তরা খুকনি বাজারের বারোয়ারী মন্দিরের দূর্গা প্রতিমা ভাংচুর করেছে। এঘটনায় স্থানীয় হিন্দুদের ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ মন্দির কমিটির সভাপতি মুকুল গুণ ও শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুন্ডু জানান, রাত ৩ টা পর্যন্ত প্রতিমা তৈরীর কাজ চলে। এরপর কারিগররা চলে যাওয়ার পর ভোরের কোন এক সময় দূর্বৃত্তরা মন্দিরে ঢুকে দূর্গা, গণেশ, অশুর ও কার্তিক মূর্তীর গলা ও হাত ভাংচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের জেলা ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে এ প্রতিমা গুলি বিসর্জন দিয়ে নতুন প্রতিমা তৈরী করে শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব উদযাপনের সকল ব্যবস্থা সম্পন্ন করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা, খুকনি ইউনিয়ন পরিষদ থেকে ৫ হাজার টাকা এবং জেলা পূজা উদযাপন পরিষদ থেকে ৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বলেন, ব্যাপক উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদযাপনের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। প্রতিমা ভাংচুরের সাথে জড়িত দূর্বৃত্তদের গ্রেফতারের সাড়াশি অভিযান চলছে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি মুকুল গুণ বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দূর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...