মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকলেই উৎসবের সাথে নিজ নিজ ধর্ম পালন করে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় কেউ যদি বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিনয় পালসহ উপজেলার ৮৬ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে গত বছরে অনুষ্ঠিত দুর্গাপূজায় ১ম স্থান অর্জনকারী বীণা পাণি, ২য় স্থান বাণী পাঠাগার ও ৩য় স্থান অর্জনকারী নরিনা পালপাড়া সংঘের নেতৃবৃন্দের হাতে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পুরষ্কার হিসেবে ক্রেষ্ট এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৮৬ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...