শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
11.05.15 শাহজাদপুর সংবাদদাতা:- শাহজাদপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপজেলার চর বেলতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান ও পৌর এলাকার ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রশিদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন. উপজেলা শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান, মোঃ আবু সাঈদ, মোঃ আশিকুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আক্কাস আলী, প্রধান শিক্ষক মোঃ আবু হেনা ও ইব্রাহিম মডেল সরকরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। আলোচনাসভা শেষে দুই শিক্ষককে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্মাননা জানানো হয় এবং নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের জন্য সবার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। শিক্ষা অফিসার আক্কতারুজ্জামান বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। যারা বড় বড় চেয়ারে বসে আছেন তারারও একদিন শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে বড় বড় পদে বসে আছেন। তিনি বলেন, এই দুইজন শিক্ষক অত্যান্ত আন্তরিকতার সাথে ছাত্র/ছাত্রীদের শিক্ষাদান করেছেন এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমি তাদেরকে যেভাবে শিক্ষা দান করতে দেখেছি সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাদের মতো শিক্ষক আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে এটা আমাদের জন্য খুবই কষ্ট দায়ক।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...