শাহজাদপুর উপজেলার চরকৈজুরী ও গোপালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। পুলিশের ছোড়া গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষ থেমে যাবার পর পুনরায় ৪টি বাড়ি এবং বাজারের ১০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানোরও অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, গত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গোপালপুর এবং চরকৈজুরী গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালপুর গ্রামের সাবেক চেয়ারম্যান কাইয়ুম উদ্দিন, আয়নাল প্রামানিক এবং গফুর মেম্বারের নেতৃত্বে দেড় শতাধিক লাঠিয়াল বাহিনী লাঠিসোঁটা নিয়ে পাশের চরকৈজুরী গ্রামে হামলা চালায়। এ সময় চরকৈজুরী গ্রামবাসী প্রতিরোধ গড়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে। পুলিশের ছোড়া রাবার বুলেটে চরকৈজুরী গ্রামের চারজন সহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ডা. বাবুল হোসেন, ছানোয়ার হোসেন, ছাদ্দাম হোসেন, আব্দুল্লাহ, বৃদ্ধা জয়তারা বেগম ও জহুরুল ইসলামের অবস্থা গুরুতর।
এদিকে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে হাজি জাফর আলী, বক্কার মাষ্টার, আব্দুল্লাহ এবং জহুরুলের বাড়ি এবং চরকৈজুরী বাজারের ১০টি দোকানে গোপালপুর গ্রামের লাঠিয়াল বাহিনী পুনরায় হামলা চালায়। এ সময় ফ্রিজ, টিভি সহ মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করেন। বর্তমানে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও পরে ১৫ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
উপজেলা নির্বাচন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...
জীবনজাপন
ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি
গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
পৌর নির্বাচন
‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো
সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...
ফুটবল
ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর
৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...
