শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পূর্বচরকৈজুরী গ্রামের তাঁত শ্রমিক গিয়াস উদ্দিনের ছেলে আবু দাউদ সরকার অন্যের জমিতে দিন মজুরি করে লেখাপড়া ও সংসার খরচ জুগিয়ে এ বছর ঠুটিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ- ৫ পেয়েছে। তার এই সাফল্যে এলাকাবাসী খুশি হলেও পরিবারে নেমেছে এসেছে শোকের ছায়া। অর্থাভাবে তার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার হয়ে এলাকার হত দরিদ্র ও শিশুদের বিনামূল্যে সেবার ব্রত নিয়ে গভীর রাত জেগে কুপির আলোয় ভাংগা ঘরে লেখাপড়া করে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এখন অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়ে পড়েছে। সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহযোগিতা পেলে তার লেখাপড়ার পথ সুগম হবে এবং বাবা-মা সহ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
